শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ৩১১ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : করোনা পরিস্থিতির কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ রবিবার (২০সেপ্টেম্বর) থেকে  বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় স্বাভাবিক হচ্ছে।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দলের উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারি এখনো বিরাজমান। বাস্তবতার নিরিখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম,সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে।

জনপ্রিয়

দুই শিশুর কান্না ও এক নরপশুর লালসা: সুন্দরগঞ্জে ফুঁসে উঠেছে জনতা, শাস্তির দাবিতে উত্তাল বামনডাঙ্গা

error: Content is protected !!

বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক

প্রকাশের সময়: ১২:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০