বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মেকানিককে ঘরে আটকে বর্বর নির্যাতন: টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর অপবাদ দিয়ে এক ইজিবাইক মেকানিককে ঘরে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মেকানিক বাবু মিয়া (৩৪) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, মালঞ্চা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবু মিয়া শ্রীমুখ স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে ইজিবাইক মেরামতের কাজ করে আসছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে অভিযুক্ত রাহাদ কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর বাবু মিয়ার ওপর মিথ্যা অটো চুরির অপবাদ দিয়ে একটি ইজিবাইক দাবি করে অভিযুক্তরা।

​বাবু মিয়া অন্যায্য দাবি অস্বীকার করলে অভিযুক্ত মুরাদ, রাহাদ, রাসেল ও নাঈম তাকে টেনেহিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের এক পর্যায়ে অভিযুক্তরা বাবু মিয়ার কাছে থাকা ব্যবসার নগদ ৭৬,৮০০ টাকা ছিনিয়ে নেয়। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাও চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জীবন বাঁচাতে অভিযুক্তদের ইজিবাইক দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে মেকানিককে ঘরে আটকে বর্বর নির্যাতন: টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬