রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজীপুরে বৃদ্ধা ও এক যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুরে পৃথক স্থান থেকে এক বৃদ্ধা নারী ও এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কাজীপুর পৌর এলাকার বেড়িপোটল মহল্লা ও সোনামুখী ইউনিয়নের
স্থলবাড়ি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতেরা হলেন, কাজীপুর পৌর এলাকার বেড়িপোটল মহল্লার আব্দুল করিম বক্সের স্ত্রী ছামনা বেগম (৬০) ও উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের শহীদ সরকারের ছেলে সিপন সরকার (২৩)।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ছামনা বেগম

দীর্ঘদিন হলো পেটের ব্যথায় ভুগছিলেন। পেটের তীব্র ব্যথার কারনে সে আত্নহত্যা করেছে। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এসআই আরো বলেন, স্থলবাড়ি গ্রামের শহীদ সরকারের ছেলে সিপন সরকার মানসিক ভারসাম্যহীন। সে আত্নহত্যা করেছে বলে পরিবারের দাবী। খবর পেয়ে পুলিশ তার
লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল
মর্গে প্রেরন করেছে।

এ দুটি ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

ব্যক্তিস্বার্থে লোহার ঝালাই দিয়ে বন্ধ সরকারি সেতু: কুপতলায় ৪০০ একরের আমন বীজতলা পানির নিচে, কৃষকদের হাহাকার!

error: Content is protected !!

কাজীপুরে বৃদ্ধা ও এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০