সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বখাটে মাদকাসক্ত যুবক কর্তৃক ৯ম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় শালিসী বৈঠকে মারপিট! আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে ২০১৯ সাল থেকে স্কুলে যাতায়াতের সময় উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে মাদক ব্যবসায়ী যুবক আশিক গংরা মেয়ের পরিবারের পাঁচ জনকে গ্রাম্য শালিসী বৈঠকে এলোপাথারী মারপিট করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার ছোনগাছা পশ্চিম গুপির পাড়া গ্রামে। মাদক ব্যবসায়ী রাজ্জাক হায়দার আনিসার ও বারিকের নেতৃত্বে

নওদা ফুলকোচা গ্রামের ইসমাইলের ছেলে আশিক ও লেবুর ছেলে আশিক দুই বন্ধু ও তার সঙ্গীয় একদল বখাটে যুবক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হামলা চালিয়ে মেয়ের চাচাত ভাই আমিনুল ইসলাম জামাতসহ পাঁচ জনকে এলোপাথারী মারপিট করে। গুরুতর আহত আমিনুল ও জামাত আলী কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছে মেয়ের বাবা আক্তার শেখ। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে নওদা ফুলকোচা গ্রামের মাতব্বরগন।

উল্লেখ্য নওদা ফুলকোচা গ্রামের ইসমাইলের ছেলে মাদকাসক্ত ছেলে আশিক ৯ম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার পর মঙ্গলবার মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়ের সহজ সরল পরিবারকে বিয়ে না দিলে অপুরনীয় ক্ষতি সাধনের হুমকি প্রদান করে।

বিষয়টি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

জনপ্রিয়

ব্যক্তিস্বার্থে লোহার ঝালাই দিয়ে বন্ধ সরকারি সেতু: কুপতলায় ৪০০ একরের আমন বীজতলা পানির নিচে, কৃষকদের হাহাকার!

error: Content is protected !!

বখাটে মাদকাসক্ত যুবক কর্তৃক ৯ম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় শালিসী বৈঠকে মারপিট! আহত ৫

প্রকাশের সময়: ০৯:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০