শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শহরের খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ টিটু মিয়া (২৯) নামের এক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেফতার টিটু মিয়া ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার একটি দল উপজেলা খাদ্যগুদাম এলাকায় অভিযান চালায়। এ সময় টিটু মিয়াকে আটক করা হয় এবং তাঁর নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

​পরে শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ স্বীকার করায় তাঁকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​শনিবার দুপুরের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয়

ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

error: Content is protected !!

ফুলছড়িতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের সময়: ০৭:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬