মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ইজিবাইক দুর্ঘটনা, প্রাণহানি না হলেও চালক-সুপারভাইজার পলাতক

আজ বুধবার ভোর সকাল ৬টার দিকে গাইবান্ধা-কুড়িগ্রাম মহাসড়কের খোলাহাটি হাসেম বাজার চারমাথায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। জান্নাত এন্টারপ্রাইজের বাসটি দ্রুতগামী অবস্থায় একটি ইজিবাইককে চাপা দিয়ে সোজা একটি দোকানের ভেতরে ঢুকে যায়।

হঠাৎ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আশ্চর্যের বিষয়, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ইজিবাইকটি ও দোকান ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রী ও আশেপাশের পথচারীরা অক্ষত অবস্থায় রক্ষা পান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার তৎপরতা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত, তবে ভাগ্যক্রমে তা হয়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জনপ্রিয়

হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের চোখে ধুলো: কুলিয়ারচরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা চম্পট

error: Content is protected !!

বাস-ইজিবাইক দুর্ঘটনা, প্রাণহানি না হলেও চালক-সুপারভাইজার পলাতক

প্রকাশের সময়: ০৯:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫