মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

গেল বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মোজাহার আলী ব্যাপারী সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজারে এলাকার ব্যাপারী পাড়া গ্রামের  মৃত এসহাক আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, নিহত মোজাহার আলী ব্যাপারীর সাথে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে বুধবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন এলোপাতাড়ি মারপিট ও লাঠি দিয়ে দুলাভাই মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

পোকা ধরা চালের প্রতিবাদ করায় খাদ্য কর্মকর্তার হুঙ্কার: ‘যা পারেন করেন’

error: Content is protected !!

শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

প্রকাশের সময়: ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫