সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহীন নামে এক বালুদস্যুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের পাইলিং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মিজানুর রহমান। জানা গেছে,সদ্য নির্মিত ব্রহ্মপুত্র নদের উপর ১শত ৪ কোটি টাকা ব্যয়ে বীর উত্তম খালেদ মোশারফ ব্রীজের নীচ থেকে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল একটি বালু সেন্ডিকেট চক্র। এরই এক পর্যায়ে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করে থানায় আনা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
জনপ্রিয়

শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

error: Content is protected !!

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা 

প্রকাশের সময়: ০৫:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯