শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের এয়ারক্রাফটে ত্রুটির কারনে পেছাল বিজিবি-বিএসএফ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ : এয়ারক্রাফটে ত্রুটির কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশে আসতে না পারায় ঢাকায় শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন পেছানো হয়েছে। তবে পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি।

ছয় দিনের এ সম্মেলন (১৩- ১৮ সেপ্টেম্বর) রোববার শুরু হওয়ার কথা ছিল। রোববার সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়া দিল্লি/কলকাতা টু ঢাকা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর এয়ারক্রাফটে কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে বিএসএফ প্রতিনিধিদল রবিবার ঢাকায় আসতে পারছেন না।

তিনি জানান, এ পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও তিনি জানান।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

ভারতের এয়ারক্রাফটে ত্রুটির কারনে পেছাল বিজিবি-বিএসএফ সম্মেলন

প্রকাশের সময়: ০২:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০