বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৪৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন। আজ রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।তারা হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।

আহত এএসআই মনির হোসেন জানান, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমণ্ডিতে সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলাম। আমাদের বহনকারী পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে।

এ সময় চালক ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়েই আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হয়। ঢামেক হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ও পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসায়ীর নগ্ন মিথ্যাচার! জরিমানা দিয়ে এসি ল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ

error: Content is protected !!

ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

প্রকাশের সময়: ১১:৪৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯