মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান  বলেন, আজ বেলা ১২টা ১০ মিনিটে দেশে ফিরেছেন মির্জা ফখরুল।  

এর আরে গত ৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন ফখরুল। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে একটি বৈঠকে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যান ফখরুল। সেখানে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) ওই বৈঠকে যোগ দেন তিনি। পরে সেখান থেকেই আজ দেশে ফেরেন।

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। গণতান্ত্রিক দলগুলোর আন্তর্জাতিক এই সংস্থায় বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সদস্য। চলতি বছরের মার্চে বিএনপিকে এই সংস্থার স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

জনপ্রিয়

ফ্যামিলি কার্ড সুপারভাইজার ও তথ্য সহকারি নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে তাণ্ডব, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা

error: Content is protected !!

চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা ফখরুল

প্রকাশের সময়: ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯