বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে মধ্যরাতে অভূক্তদের খাওয়ালেন ওসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষে ছিন্নমূল মানুষদের নিজ হাতে খাইয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান । বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্রায় তিনশতাধিক ছিন্নমূলদের সঙ্গে নিজে খেয়েছেন এবং তাদের মুখে খাবারও তুলে দিয়েছেন তিনি।

পাঁচবিবি পৌর শহরের স্টেশন এলাকার মোজাফর হোসেন,আবুল কালাম,রাজ্জাক মন্ডল তারা সকলেই বলেন, আমাদের বাড়ী ঘর নেই রাত হলেই স্টেশনে এসে ঘুমায় কোন দিন খেয়ে আবার কোনও দিন না খেয়ে আজ ওসি স্যার পেট ভরে আমাদের খাওয়ালেন।

স্টেশনে এলাকার আমেনা বেওয়া বলেন, প্রতিদিন প্রায় আমি না খেয়ে থাকি রাতে স্টেশনে থাকি প্রায় সময় ওসি স্যার আমাকে পেট ভরে খাওয়ায় আজও পেট ভরে খেলাম ।

ওসি মুনসুর রহমান বলেন, মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে এ আয়োজন করেছি। এরা সুবিধা বঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টি বঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের অংশ হিসেবে আমি সেটাই চেষ্টা করছি। আমি আশা করি, আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ক্লাস বাদ দিয়ে অফিসে ঘুমান শিক্ষিকা, বাইরে রমরমা প্রাইভেট বাণিজ্য: প্রধান শিক্ষককে স্বামীর হুমকি, প্রশাসনের রহস্যজনক নীরবতা!

error: Content is protected !!

পাঁচবিবিতে মধ্যরাতে অভূক্তদের খাওয়ালেন ওসি

প্রকাশের সময়: ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০