রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে বললেন ফখরুল

ডেক্স নিউজ : বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দলের নেতাকর্মীরা রক্তাক্ত সহিংসতা ছাড়া স্বস্তি পায় না। সহিংস সন্ত্রাসকে তারা আঁকড়ে ধরেছে।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর পৈশাচিকভাবে আঘাত করার জন্য তারা নির্ঘুম রাত কাটায়। দিনে রাতে বিএনপি নেতাকর্মীদেরকে যেখানেই পায়, সেখানেই আওয়ামী সন্ত্রাসীরা রক্তপিপাসুর ন্যায় আঘাত করতে ছুটে আসে।

তিনি বলেন, ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সবসময় আতঙ্কিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে। এই কারণেই লোহাগড়ার বিএনপি নেতা আব্দুল জলিল মোল্লাদের মতো নিবেদিত প্রাণ মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে সরকার দলীয় সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরাচ্ছে। গণতন্ত্রশূন্য করে ক্ষমতাসীন গোষ্ঠী এখন বিরোধীদলশূন্য করার নীতি বাস্তবায়ন করছে চরম উৎসাহসহকারে।

বিএনপি মহাসচিব বলেন, মূলত বর্তমান সরকার করোনা মহামারি, প্রলয়ঙ্কারী বন্যা, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদির কারণে দেশের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে অন্যদিকে চোখ ফেরাতেই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করছে।

জনপ্রিয়

হিলিতে সাংবাদিকদের আড়ালে ‘ভিটামিন এ প্লাস’ এডভোকেসি সভা, প্রচারহীনতায় ক্যাম্পেইন ভেস্তে যাওয়ার শঙ্কা!

error: Content is protected !!

সরকার সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে বললেন ফখরুল

প্রকাশের সময়: ০৫:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০